টেকনিক্যাল সাপোর্ট ২৪ ঘণ্টা, ৭ দিন

বিল পরিশোধের নিয়মাবলী

অফিসে আসার দরকার নেই। মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে কয়েক মিনিটেই মাসের বিল পরিশোধ করুন।

গুরুত্বপূর্ণ: প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বিল পরিশোধ করুন। পে বিল-এ “কাস্টমার নাম্বার” ঘরে, আর মার্চেন্ট পেমেন্টে রেফারেন্সের ঘরে অবশ্যই আপনার ইউজার আইডি লিখবেন। ইউজার আইডি জানা না থাকলে সংযোগের সময় দেওয়া কাগজে দেখুন বা হটলাইনে ফোন করুন।

পেমেন্ট মাধ্যম

যে মাধ্যমে সুবিধা, সেটি বেছে নিন

bKash-এ পে বিলের মাধ্যমে বিল পরিশোধ

  1. পিন নম্বর দিয়ে আপনার bKash অ্যাকাউন্টে লগইন করে “পে বিল” অপশনে ট্যাপ করুন।
  2. “পে বিল” অপশনে J.S Technology পাবেন। সেটিতে ট্যাপ করে পরের ধাপে যান।
  3. “কাস্টমার নাম্বার” ঘরে আপনার সাবস্ক্রাইবার আইডি (ইউজার আইডি) এবং “বিকাশ নাম্বার” ঘরে আপনার ফোন নম্বর লিখে পরের ধাপে যান।
  4. বিলের পরিমাণ লিখে পরের ধাপে যান।
  5. এরপর “পে বিল করতে এগিয়ে যান” বাটনে ট্যাপ করুন এবং পে বাটনটি কয়েক সেকেন্ড চেপে ধরে রাখুন। ব্যস, বিল পরিশোধ হয়ে গেল!
বিলিং নীতিমালা

বিল সংক্রান্ত যে নিয়মগুলো জানা জরুরি

নিয়মগুলো আগে থেকে জানা থাকলে হঠাৎ সংযোগ বন্ধ হওয়ার ঝামেলায় পড়তে হবে না।

আমাদের কোনো প্রতিনিধি কখনো ফোনে আপনার পিন বা OTP চাইবে না। ব্যক্তিগত নম্বরে টাকা পাঠাতে বললে সেটি প্রতারণা — সাথে সাথে হটলাইনে জানান।

  • বিলিং মাস শুরু হয় সংযোগ চালুর তারিখ থেকে নয়, প্রতি ইংরেজি মাসের ১ তারিখ থেকে।
  • মাসের ১০ তারিখের পর বিল বকেয়া থাকলে সংযোগ সাময়িকভাবে বন্ধ হতে পারে।
  • বকেয়া পরিশোধের পর সাধারণত ৩০ মিনিটের মধ্যে সংযোগ আবার চালু হয়ে যায়।
  • একসাথে কয়েক মাসের অগ্রিম বিল দেওয়া যায়; তা পরবর্তী মাসগুলোতে সমন্বয় হবে।
  • প্রতিটি সফল পেমেন্টের পর নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ SMS যাবে।
  • ভুল নম্বরে বা ভুল রেফারেন্সে টাকা পাঠালে লেনদেনের ট্রানজেকশন আইডিসহ দ্রুত যোগাযোগ করুন।
সহায়তা

পেমেন্ট নিয়ে প্রশ্ন

টাকা পাঠিয়েছি কিন্তু সংযোগ চালু হয়নি, কী করব?

প্রথমে রাউটার একবার বন্ধ করে আবার চালু করুন। তারপরও না হলে ট্রানজেকশন আইডি ও ইউজার আইডিসহ হটলাইন 01885977227 নম্বরে ফোন করুন বা WhatsApp-এ পাঠান।

মোবাইল ব্যাংকিংয়ে কি অতিরিক্ত চার্জ কাটবে?

পে বিল, বিল পে ও মার্চেন্ট পেমেন্ট অপশনে গ্রাহকের কাছ থেকে সাধারণত কোনো চার্জ কাটা হয় না। তবে “সেন্ড মানি” করলে চার্জ কাটতে পারে, তাই সবসময় উল্লেখিত অপশনগুলো ব্যবহার করুন।

অফিসে এসে নগদ টাকায় বিল দেওয়া যাবে?

অবশ্যই। অফিস সময়ে (শনি – বৃহস্পতি, সকাল ৯টা – রাত ৮টা) আমাদের কার্যালয়ে এসে নগদে বিল দিয়ে মানি রিসিট সংগ্রহ করতে পারবেন।

আজই যুক্ত হোন দ্রুতগতির ফাইবার নেটওয়ার্কে

ফোন করুন বা ফর্ম পূরণ করুন — সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় পৌঁছে যায়।